প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়কের ‘বাড়ি’ থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী

ত্রিপল শাড়ি সহ লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী উদ্ধার হল সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর বাড়ি থেকে (যদিও কেউ কেউ বলেন এটি তাঁর ভাড়া বাড়ি) । অভিযোগ গরিব মানুষের ত্রাণের জন্য এই ত্রিপল শাড়ি না দিয়ে অন্যায় ভাবে তিনি মজুদ করে রেখেছেন।

সেই খবর পেয়ে সাধারণ মানুষ ১৫ নম্বর ওয়ার্ডের তার বাড়ি থেকে এইগুলি নিয়ে যাওয়ার জন্য ভিড় জমান সেই সময় জেলাশাসকের নির্দেশে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সেগুলি উদ্ধার করে। সুত্রের খবর গত বৃহস্পতিবার এগুলি উদ্ধারের জন্য আবেদন জানিয়ে জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী।

তবে তিনি কেন এতদিন ধরে ত্রাণ সামগ্রী তাঁর বাড়িতে মজুদ করেছিলেন সে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সহ-সভাপতি দীপক দাস, তিনি তৃণমূল নেতাদের অনুরোধ করে বলেন ‘যেসব নেতারা বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী গরিব মানুষদের যথা সময়ে না দিয়ে অন্যায় ভাবে মজুদ করে রেখেছেন তারা নির্দিষ্ট ভাবে সেগুলি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিন’। তিনি বলেন ব্যাকডেটে আবেদন নিবেদন করেও বাঁচা যাবে না। সরকারি ত্রাণ সামগ্রী পুরোপুরি দেখেন জেলা শাসক এই ঘটনার পর জেলাশাসক কি পদক্ষেপ নেন                                                                                                                  ছবি সৌজন্যে নিত্যনন্দন

সেদিকেও তাকিয়ে রয়েছে বিজেপি । তবে সাধারণ মানুষদের দাবি এগুলি গরিব মানুষদের না দিয়ে বিক্রি করা ও নিজেদের পছন্দের লোকদের দেওয়ার উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল যদিও এ ব্যাপারে কোন মন্তব্য করেননি প্রাক্তন তৃণমূল বিধায়ক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe