প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

আদালতে ডিম হাতে হাজির ক্ষুব্ধ জনতা, হেলমেট পরিয়ে পবিত্র কে আনা হলো আদালতে।

তৃণমূল নেতা পবিত্র দাস কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন সিউড়ি আদালতের বিচারপতি। ভোট পরবর্তী হিংসার ঘটনায় বৃহস্পতিবার রাত্রে সিউড়ি থেকেই ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী পবিত্র দাস কে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ।

এই খবর পেয়ে সিউড়ি থানায় ছুটে আসেন কাউন্সিলর পিংকি দাস । শুক্রবার পবিত্র দাস কে আদালতে তোলা হবে এই খবর জানাজানি হতেই আদালত চত্বরে ভিড় করে হাটজন বাজার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ ভোট পরবর্তী হিংসায় লোকসভার সংসদ শতাব্দী রায়ের অত্যন্ত কাছের পবিত্র দাস সাধারণ মানুষকে মারধর, দোকানপাট ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত । তাই এদিন আদালত চত্বরে অনেক মহিলাই এবং সাধারণ মানুষ ডিম হাতে উপস্থিত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ নীল রংয়ের হেলমেট পরিয়ে পবিত্র দাস কে আদালতে আনে। এবং বিশাল পুলিশ বাহিনী দিয়ে গার্ড করে তাঁকে পুলিশ ভ্যানে চাপিয়ে নিয়ে যায় । আর এতেই আদালত চত্বরে আসা মহিলাদের ক্ষোভ আরো বেড়ে যায় । তাদের অভিযোগ ‘চোর’কে এত নিরাপত্তা দেওয়ার কি আছে? যদিও এত পুলিশি নিরাপত্তার মাঝেও তাঁকে লক্ষ্য করে অনেকেই ডিম ছুঁড়ে মারেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe