প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বীরভূমে দুই পূর্ণ মন্ত্রী: দুধকুমার কৃষি ,জগন্নাথ উচ্চশিক্ষা খুশির হাওয়া জেলা জুড়ে

বীরভূমে দুই পূর্ণ মন্ত্রী। দুধকুমার কৃষি ,জগন্নাথ উচ্চশিক্ষায় আর তাতেই খুশির হাওয়া জেলা জুড়ে। কর্মীরা মাতলেন আনন্দে মঙ্গল কামনায় হলো পুজো বিতরণ করা হলো লাড্ডু । ময়ূরেশ্বর ও সিউড়িতে দুই চিত্র আবেগ- এক । নিজে চাষার ছেলে, কৃষি কাজ সব জানেন বোঝেন, চাষও করেন।এবার রাজ্যে বিধানসভা ভোটে দাঁড়িয়ে একেবারে পূর্ণ মন্ত্রী , কৃষিমন্ত্রী। নিজের গ্রাম ব্রাহ্মণ বহড়া গ্রামে মা কালীর মন্দিরের পূজো দিলেন প্রণাম করলেন। তিনি দুধকুমার মন্ডল। বিজেপির দুর্দিনে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দল করে গেছেন। আজ সাধারণ মানুষের আশীর্বাদে তিনি কৃষিমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিজীর ১২ বছর শাসনকাল পূর্তিতে নিজের গ্রামে পুজো দিতে এলেন খুশি সকলেই আবেগে আপ্লুত গ্রামবাসীরা দলীয় কর্মীরা উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করলেন। আর দুধকুমার মন্ডল বললেন , সকলকে সাথে নিয়ে গ্রামের গরীব কৃষকদের মুখে যাতে হাসি ফোটে ,তার জন্যই চেষ্টা চালাবেন তিনি।

ছবি সৌজন্যে: ফেসবুক

সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় এখন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী। বুধবার তিনি বিকাশ ভবনে দায়িত্ব বুঝে নেন । দপ্তরে তাকে বরণ করেন কর্মী ও আধিকারিকেরারা। উচ্চশিক্ষা মন্ত্রী বলেন বাংলায় উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন বাংলায় মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি লাঘুহবে।  উচ্চশিক্ষা দপ্তর ,কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর এর দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং সর্বোপরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উচ্চশিক্ষা মন্ত্রী। মেধা নৈপূণ্য ও উৎকর্ষের সাধনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকার কাজ করবে জানান উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা মন্ত্রী হওয়ায় তাঁর বিধানসভা ক্ষেত্র সিউড়িতে খুশির হাওয়া। সিউড়ি শহর বিজেপি তাঁর এবং প্রতিটি কর্মীর মঙ্গল কামনা করে সিউড়ি বড় কালিবাড়ি ‘মা ভবতারিণী’র কাছে পুজো দিলো, বুধবার পুজো দিয়ে লাড্ডু বিতরণ করছেন বিজেপির শহর-সভাপতি সুনয়ন ভান্ডারী, যুব নেতা সুমন মুখার্জী, দেবাশীষ ঘোষালেরা।

বুধবার শহর বিজেপির পক্ষ থেকে জেলার দুই মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তৈরি করা হয় মঞ্চ। অনুগামীরা চৈতালি মোড়ে বজরংবলির পুজো দেন । বিজেপি জেলা সভাপতি মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe