আগামী ১৫ থেকে ১৭ই জুন প্রত্যেকটি ব্লক এবং পৌরসভায় শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পেতে এই শিবিরের আয়োজন করছে রাজ্য সরকার।
কেন্দ্রীয় প্রকল্প পিএম কিষান সম্মান নিধি ,শ্রম দপ্তরের একাধিক স্কিম, প্রধানমন্ত্রী সূর্য ঘর ,স্বচ্ছ ভারত সহ রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার, ১২৫ দিনের কাজ, বার্ধক্য ভাতা ,দিব্যংগো ভাতা প্রভৃতি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের ক্ষেত্রে নতুন করে উপভোক্তাদের নাম নথিভুক্তও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।




