প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

কাজ ছাড়ানোর ও প্রাণে মারার ভয় দেখিয়ে শারীরিক অত্যাচার মহিলাকে ,গ্রেফতার অভিযুক্ত ‘পুলিশ’

কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার ও প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক নিগ্রহ হাসপাতালে অস্থায়ী কর্মীকেl বিষয়টি জানাজানির পর মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত জার্মান খান l

সিউড়ি সদর হাসপাতালে সাময়িক চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ওয়ার্ড গার্ড এ নিযুক্ত হন মহিলা অভিযোগ তৎকালীন সিউড়ি সদর হাসপাতালের সুপারভাইজার জার্মান খান কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘ ৬ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ l বর্তমানে ডেউচা পাঁচামি কয়লা প্রকল্পের জমিদাতা হিসাবে জার্মান খান জুনিয়র কনস্টেবল হিসাবে কাজ পান l বর্তমানে তিনি সিউড়ি সদর হাসপাতালের পুলিশ সেলে নিযুক্ত আছেন l অভিযোগ অপমান লাঞ্ছনার পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে জার্মান খান তার উপর শারীরিক অত্যাচার চালাত lগত ৩১ শে মে ওই মহিলা আর অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িতে আত্মহত্যা করতে গেলে বিষয়টি স্বামীর নজরে আসে l পুরো ব্যাপারটি স্ত্রীর কাছে শুনে স্থানীয় বিজেপি কার্যালয়ে গিয়ে, আইনি সহায়তার দাবি জানান l পরে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানা জার্মান খানকে গ্রেফতার করে l নির্যাতিতার পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি। বিজেপির যুব মোর্চার সভাপতি সমরেশ ঘোষ অভিযোগ করে বলেন তৎকালীন শাসকদলের মদতে জার্মান খান এরকম অত্যাচার চালাতো তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইl

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe