প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

শরীরচর্চা ও স্বচ্ছতা অভিযান খয়রাসোল থানার, 

শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। এই বার্তাকে সামনে রেখেই রবিবার সকালে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে খয়রাসোল থানা।  খয়রাসোল থানা প্রাঙ্গণে থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাসের নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে অনুষ্ঠিত হয় শরীরচর্চা ও ফিটনেস অনুশীলন কর্মসূচি। সকালের এই অনুশীলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন শারীরিক ব্যায়াম ও ফিটনেস কার্যক্রমে অংশ নেন। থানা সূত্রে জানা গেছে, কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শরীরচর্চা পর্বের পরেই শুরু হয় সামাজিক দায়বদ্ধতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়—স্বচ্ছতা অভিযান। থানা চত্বর এবং সংলগ্ন রাস্তা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান পুলিশ কর্মী ও সিভিক ভলিন্টিয়াররা। ঝাড়ু, বেলচা, ধামা ও কাস্তে হাতে নিয়ে তারা জমে থাকা আবর্জনা, আগাছা ও নোংরা পরিষ্কার করেন। পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখতে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়।

ওসির নেতৃত্বে থানার এই উদ্যোগ উপস্থিত পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল থানার ওসি উৎপল কুমার দাস,এসআই শান্তনু মণ্ডল, এএসআই চিন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশের এই জনমুখী উদ্যোগে সামিল হন এলাকার সমাজসেবী অনুপম বাগ, রথীলাল সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।স্থানীয় বাসিন্দাদের মতে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্নতায় পুলিশের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe