প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

রামপুরহাটে জাল লটারিচক্র, গ্রেপ্তার ১২

 

জাল লটারি চক্রের হদিস পেল বীরভূম পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ জাল লটারি ছাপানোর অভিযোগে ১২ জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় কয়েকটি কম্পিউটার প্রিন্টার ,কাটিং মেশিন ও জেরক্স মেশিন।

ভাগ্য বদলের আশায় জেলার বহু মানুষ লাইন দিয়ে লটারি টিকিট কাটেন সেই সুযোগ কি কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধুচক্র রামপুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাড়িতে ফেঁদে বসে ছিল জাল লটারি তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে সেই ভাড়াবাড়িতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয় প্রচুর জাল লটারি টিকিট সহ কম্পিউটার প্রিন্টার কাটিং মেশিন ও জেরক্স মেশিন সহ টিকিট তৈরির সরঞ্জাম। সূত্রের খবর বীরভূম ঝাড়খন্ড ও মুর্শিদাবাদ এলাকায় এই জাল টিকিট চক্র সক্রিয় ছিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe