প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

১২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। বোলপুর থানায় এফ আই আর বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান প্রলয় নায়েক ও তাঁর সাঙ্গপাঙ্গোদের বিরুদ্ধে।

১২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। অভিযুক্ত হলেন অনুব্রতঘনিষ্ঠ প্রলয় নায়েক বৃহস্পতিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ করেন পাঁচসোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক সীতারাম মন্ডল। অভিযোগ ২০২১ সালে ৮ই মে আনুমানিক সকাল ১০টা নাগাদ তিনি মুলুক বাহিরী রাস্তা ধরে স্কুল যাচ্ছিলেন সেই সময় বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর তৎকালীন চেয়ারম্যান প্রলয় নায়েক তৃণমূলের সাঙ্গোপাঙ্গদের নিয়ে তাঁর পথ আটকান। এবং মিড ডে মিল স্কুলে চালানোর দায়িত্বে থাকার জন্য তাঁর কাছে ১২ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি তাতে সম্মত হন এবং ১০ ই মে তিনি ১২ লক্ষ টাকা দেন বলে দাবি করেন ।অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রলয় নায়েক তাই এতদিন তিনি ভয়ে কোন অভিযোগ দায়ের করতে পারেননি। কিন্তু সরকার বদল হতে ভয় দূরে সরিয়ে বুকে ভরসা নিয়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তিনি তার অভিযোগপত্রে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য প্রলয় নায়েকের পাশাপাশি দুল মোহাম্মদ শেখ, কাঞ্চন চৌধুরী, শুভঙ্কর সাধুর বিরুদ্ধেও তিনি জানিয়েছেন তাঁর আশা তিনি তাঁর টাকা ফেরত পাবেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে । ডক্টর প্রলয় নায়কের সঙ্গে প্রতিক্রিয়া জানতে ফোনে চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe