ত্রিকালদর্শী মহাযোগী লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস মহাসমারোহে উদযাপিত হল সিউড়িতে।
সিউড়ি আদি লোকনাথ মিলন মন্দির সমিতির পরিচালনায় ডাঙ্গালপাড়া ঠাকুরপুকুর দক্ষিণপাড়াতে সাত সকালেই মূল পূজা অনুষ্ঠিত হয় দুপুরে অন্নভোগ ও প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন স্থানীয় শিল্পী বৃন্দ। বৃহস্পতিবারও মন্দির প্রাঙ্গনে প্রসাদ বিতরণ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি ভক্তিগীতি ও লোকগীতি পরিবেশন হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপিত
June 3, 2026 10:47 PM




