প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

চালু অন্নপূর্ণা যোজনা,  খুশির হাওয়া জেলাতেও

রাজ্যে চালু হলো অন্নপূর্ণা যোজনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করলেন এই সামাজিক প্রকল্প এবার থেকে বাংলার মহিলাদের একাউন্টে সরাসরি ঢুকবে মাসিক ৩০০০ টাকা রাজ্যে প্রথম পর্যায়ে ২৮ লক্ষ ২৫ হাজার ৭৯ জনের একাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হল বলে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা গুলিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। সেখানেও তুলে দেওয়া হয় অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট। বীরভূমের সিউড়ি রবীন্দ্র সদনে মহকুমা শাসকের তত্ত্বাবধানে সিউড়ি পৌরসভার অন্তর্ভুক্ত ২১২৯ জনের একাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকে যায় এদিন।

বুধবার মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন দেখার ব্যবস্থাও করা হয়েছিল। সিউড়ি রবীন্দ্রসদনে দুপুরে প্রাপকদের হাতে সার্টিফিকেট তুলে দেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ,এসডিও সুপ্রতীক সিনহা , সমাজসেবী দীপক দাস ,সমাজসেবী সুনয়ন ভান্ডারী এবং উপস্থিত পুলিশ আধিকারিকেরা। চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ অন্নপূর্ণা যোজনার টাকা তুলে দেওয়া হল ২১২৯ জনের একাউন্টে । প্রতীকি ভাবে ১০০ জনের হাতে সার্টিফিকেট দেওয়া হয় ।

 

উপস্থিত মহিলারা জানান আগে দেড় হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেলেও নতুন সরকার কথা দিয়েছিল সেই কথা রেখে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা একাউন্টে পাঠিয়েছে ,আমরা খুব খুশি এই টাকা দিয়ে আমরা অনেকটাই স্বাবলম্বী হতে পারব। সকলের নাম উঠবে তবে লোক সংখ্যা কম থাকায় আগস্ট মাসের মধ্যেই ধাপে ধাপে সকলের একাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা আশ্বাস জেলা প্রশাসনের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe