সংকল্পপত্রে ছিল, এবার বাস্তবে হল । রাজ্যের প্রতিটি স্কুলে বাধ্যতামূলকভাবেই সোমবার পয়লা জুন থেকে শুরু হল “বন্দেমাতরম”। বাঙালির বঙ্কিম আবেগে যুক্ত হল নতুন অধ্যায় এবার ছাত্রছাত্রীদের গলাতেও শোনা যাবে বন্দেমাতরামের সুর।
রাজ্যের প্রত্যেকটি স্কুলের পাশাপাশি বীরভূমের জেলা স্কুলে সাত সকালেই জাতীয় সংগীতের আগেই প্রার্থনার লাইনে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা সমবেতভাবে গাইলেন বন্দেমাতরম।




