৭ দফা দাবি তে সিউড়ির দু’নম্বর ব্লকের পুরন্দরপুর মোড়ে পথসভা করল সারা ভারত কিষান ক্ষেতমজদুর সংঘ( অল ইন্ডিয়া কেকেএমএস)। সোমবার সকালে জব কার্ড ধারীদের কাজ চালু করার দাবিতে পেট্রোল ডিজেল ও রান্না গ্যাসের দাম বৃদ্ধি এবং হকার ও বস্তি উচ্ছেদের প্রতিবাদ সহ সাত দফা দাবিতে পথসভা করে অল ইন্ডিয়া কে কে এম এস। অল ইন্ডিয়া কে কে এম এসের পক্ষে মানস সিংহ বলেন সাধারণ মানুষের হাতে পয়সা নেই তার মধ্যেই কেন্দ্র সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সারের দাম বৃদ্ধি করেছে আবার স্মার্ট মিটার চালু করার কথা চলছে। কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়ার দাবি জানানোর পাশাপাশি অবিলম্বে বৈধ ভোটারদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েই বলেন সাধারণ মানুষের কথা ভেবেই পথে নেমেছেন তাঁরা ।
৭দফা দাবি, পুরন্দরপুরে পথসভা
June 1, 2026 9:00 PM