বিধানসভা নির্বাচনে বীরভূম জেলা কোর কমিটি ঐক্যবদ্ধভাবে লড়াই করেনি তাই বীরভূম জেলায় ভালো ফল করতে পারল না তৃণমূল এই উপলব্ধির কথা জানিয়েই কোর কমিটির থেকে ইস্তফা দিলেন অভিজিৎ সিনহা ওরফে রানা।
তাঁর অভিযোগ বীরভূমে কোর কমিটির কোন ভূমিকা ছিল না, কৌশলগতভাবে যেভাবে ভোট করা কোর কমিটির উচিত ছিল সেভাবে তাঁরা ভোট করেননি । যারা এবার বিধানসভা নির্বাচনে জিতেছেন তারা নিজেদের ব্যক্তিগত ক্ষমতায় দলীয় নেতাকর্মীদের ঐকান্তিক লড়াইয়ের মধ্য দিয়ে জিতেছেন। মানুষের রায়কে তিনি মাথা পেতে নিয়েছেন। তাঁর আরো অভিযোগ নির্বাচন ঘোষণার পর থেকে ৩০ তারিখ হয়ে গেল কোর কমিটির কোন বৈঠক ডাকা হয়নি। ফলে বিধানসভার এলাকার সাধারণ কর্মী এবং বুথ সভাপতি, ব্লক ও অঞ্চল নেতৃত্বকে দলের হারের কারণ ,পর্যালোচনা কিংবা ভবিষ্যৎ কর্ম পন্থা কি ,এই কঠিন পরিস্থিতির সময়ে দলীয় নেতৃত্বের কি অবস্থান সাধারণ কর্মীদের পাশে কিভাবে দাঁড়ানো যাবে সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই কোন ভূমিকা নেই কোর কমিটির। তাই তিনি কোর কমিটি থেকে ইস্তফা দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব এবং বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান এর কাছে তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন। তবে কোন দল বদল করছেন না জানিয়ে তিনি বলেন একজন সাধারন কর্মী হিসেবে তিনি দলে থাকছেন।
বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি থেকে ইস্তফা দিলেন অভিজিৎ সিনহা।
May 30, 2026 7:42 PM




