প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ‘ধমক’ দিয়ে কৈফত চাইলেন বিধায়ক ধ্রুব সাহা

রাজ্যে পালাবদল হয়েছে । ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রামপুরহাট এস ডি ও অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি হাজির হলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। অভিযোগ ডেপুটি ম্যাজিস্ট্রেট হোটেলের লাইসেন্স করে দেবার নাম করে ‘টাকা’ চেয়েছেন।

খবর পেয়ে শুক্রবার ডেপুটি ম্যাজিস্ট্রেট এর কাছে গিয়ে ধমক দিয়ে কৈফত তলব করেন বিধায়ক । ডেপুটি ম্যাজিস্ট্রেটকে তাঁর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করে বিধায়ক বলেন এস ডি ও অফিস ঘুঘুর বাসা তৈরি হয়েছে । কারুর কাজ যেন বন্ধ না হয় ,সকলেই কাজ করুন কাউকে হয়রানি করবেন না। আপনাকে হোটেল বন্ধের জন্য নয় হোটেল খোলার জন্য রাখা হয়েছে ,সাধারণ মানুষের কাজ করার জন্য আপনি দায়বদ্ধ। অভিযুক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন হোটেলের লাইসেন্সের জন্য এক ব্যবসায়ী এসেছিলেন তাকে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে, তিনি সময় চেয়েছেন সেই সময়ও দেওয়া হয়েছে,কোন পয়সা টাকা চাওয়া হয়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe