প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে সাত সকালেই সিআইডি

শুক্রবার সাত সকালে প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি প্রতিনিধি দল। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে সই ‘জাল’ সন্দেহে চন্দ্রনাথ সিনহার বাড়িতে  সিআইডি প্রতিনিধি দল। বিধানসভায় তৃণমূল বিধায়কদের জমা দেওয়া চিঠিতে স্বাক্ষর নিয়ে ‘অসঙ্গতি’র অভিযোগের ভিত্তিতে সিআইডি আধিকারিকেরা আসেন। বৃহস্পতিবারও চন্দ্রনাথের বাড়িতে তারা এসেছিলেন কিন্তু ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন প্রাক্তন মন্ত্রী। শুক্রবার সকালেই চন্দ্রনাথ সিনহার  বাড়িতে ফের তাঁরা আসেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এমনকি তাঁর সইও সংগ্রহ করে ফিরে যান। সইয়ের অসঙ্গতি নিয়ে হেয়ার স্টিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বিধানসভার তরফে তার ভিত্তিতেই কলকাতা পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি। বিধানসভায় বিরোধী দলনেতা-উপ দলনেতা এবং মুখ্য সচিব কে হবেন এই নিয়ে পরিষদীয় নিয়মের জটিলতায় ‘সই বিতর্ক’। এ প্রসঙ্গে চন্দ্রনাথ সিনহা বলেন আমরা ৭০ জন তৃণমূল বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে বিরোধী দলনেতা নির্বাচনে উপস্থিত থেকে সই করেছি তারপরেও মুখ্যমন্ত্রী সিআইডি পাঠাচ্ছেন আমাদের এটা জিজ্ঞাসা করলেই আমরাই জানিয়ে দিতাম আমরা সই করেছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe