প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

দুবরাজপুর ব্লকে স্বাস্থ্য পরিষেবায় রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিধায়ক

দুবরাজপুর ব্লকে স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে এবং পরিকাঠামোগত সমস্যার সমাধানে দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো রোগী কল্যাণ সমিতির বৈঠক।

বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপকুমার সাহা বিডিও জয়সূর্য চক্রবর্তী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সলমন মন্ডল প্রমূখ। বৈঠক শেষে বিধায়ক জানান আগামী দিনে বিধানসভা এলাকায় প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র গুলিতে নিয়মিত পরিদর্শন করা হবে ,সাধারণ মানুষ যাতে আরো ভালো ভাবে চিকিৎসা পরিষেবা পান ,হাসপাতাল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে তার যথাযথ ব্যবস্থা করা হবে। শুধু তাই নয় আগামী দিনে দুবরাজপুর ব্লকের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গেও যোগাযোগ রাখা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe