প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ভোট পরবর্তী হিংসা :গ্রেফতার সাঁইথিয়ার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী

সোমবার সিউড়ি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল অনুগামী সাঁইথিয়ার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুপা দাসের স্বামী বাপ্পাদিত্য দাস। একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তাঁকে সিউড়ি থানার সহযোগিতায় গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ।

যদিও মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন অভিযুক্ত বাপ্পাদিত্য দাস। ঘটনার খবর জানার পর বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি বলেন ,”আগে শাসনের আইন চলতো কিন্তু এখন বিজেপির নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আইন আইনের পথেই চলবে । এরা তৃণমূলের দুষ্কৃতি ছিল, সাঁইথিয়ার মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। বর্তমানে পুলিশ তাঁদের মেরুদন্ড ফিরে পেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। স্বাভাবিকভাবেই পুলিশ পুলিশের কাজ করছে এবং পুলিশ পুলিশের কাজই করবে”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe