প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ি সদর হাসপাতালে পরিদর্শনে জেলা শাসক

বিজেপি সভাপতির পর সিউড়ি সদর হাসপাতাল পরিদর্শনে বীরভূমের জেলাশাসক ধবল জৈন l শনিবার দুই দুইবার আচমকা পরিদর্শনে হতচকিত হাসপাতালের সুপার থেকে কর্মীরাও, খুশি রোগী এবং রোগীর আত্মীয়রা l

শনিবার সাড়ে এগারোটা নাগাদ সিউড়ি সদর হাসপাতালে পরিষেবা ,পরিছন্নতা এবং কর্মী ও হাসপাতাল স্টাফদের অনেকের রোগী ও রোগীর আত্মীয়দের প্রতি ব্যবহার পছন্দ হয়নি পরিদর্শনে আসা বিজেপি নেতৃত্বের সেই খবর ছড়িয়ে পড়তেই শনিবার দুপুর নাগাদ আচমকায় অতিরিক্ত জেলাশাসক সৌরভ চট্টোপাধ্যায় কে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন জেলাশাসক ধবল জৈন l হাসপাতালে এসে হাসপাতালের পরিকাঠামোর পাশাপাশি দেখলেন রন্ধনশালা পরীক্ষা করলেন চাল এবং ডিমের গুণমান l

কথা বলেন রোগীদের সাথেও l সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান শনি এবং রবিবার বিভিন্ন জায়গায় তারা সারপ্রাইজ ভিজিটে যান মূলত যে অভিযোগগুলো পান সেই অভিযোগের তদন্ত করতেই তারা আসেন হাসপাতাল গুলিতেl শনিবার দিন এখানে এসে ওয়াশরুম পরিষ্কার আছে কিনা, চিকিৎসকরা ঠিক মতন থাকছেন কিনা, রোগীরা খাবার ঠিক মতন পাচ্ছেন কিনা অথবা ভর্তির সময় কোন পয়সা নেওয়া হয়েছে কিনা সেই সব দিকগুলো খতিয়ে দেখেন। শনিবার আউটডোরে চিকিৎসার জন্য চিকিৎসকের সংখ্যা কম রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসকl শুধু তাই নয় ব্লাড ব্যাংকের রক্তের অপ্রতুলতা এবং রক্ত নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন জেলা শাসক l সিউড়ি সদর হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ বলেন অভিযোগ নেওয়া আমাদের কাজ, তবে তিনি স্বীকার করেছেন তারা চাপে থেকে কাজ করতেনl নতুন সরকার গঠন হওয়ার পর  আশা করেন তারা ভালোভাবে কাজ করতে পারবেন। তার দাবি অবৈধ পার্কিং বন্ধে ফাইন চালু করা হয়েছে এবং দালাল রাজ বন্ধ করতে মাইকে প্রচার করা হয় হাসপাতাল চত্বরে তাছাড়া রোগীর সেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কার্যত তিনি ব্যর্থ হয়েছেন স্বীকার করে নিয়েছেন l

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe