প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

মহ:বাজারের রাইপুরে পুকুর বুঝিয়ে চলছিল ক্রাশার, অভিযোগ পেয়ে ক্রাশার বন্ধ করল ব্লক প্রশাসন।

বীরভূমের মহম্মদ বাজার ব্লকে অবৈধ পাথর খাদান ও ক্রাশারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চলছে। তারই মাঝে শনিবার রাইপুরে অবৈধভাবে চলা পাথর ক্রাশারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দিল বীরভূম জেলা প্রশাসন।

অভিযোগ নিয়ম নীতির তোয়াক্কা না করে, পরিবেশের ভারসাম্য বজায় না রেখে পুকুর বুঝিয়ে চলছিল পাথর ক্রাশার। অভিযোগ পেয়ে অভিযানে নামেন মহম্মদ বাজার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর । ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক আনন্দ বিশ্বাসের নেতৃত্বে শনিবার একাধিক ক্রাশারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযোগ খতিয়ে দেখে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন অবৈধভাবে পুকুর বুঝিয়ে ক্রাশার করার জন্য শীল করে বন্ধকরে দেওয়া হয় মহম্মদ বাজার ব্লকের রাইপুরের ক্রাশার ইউনিট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe