সিউড়ি সদর হাসপাতালে “ঘুঘুর বাসা” এখনো রয়েছে হাসপাতাল পরিদর্শন শেষে এমন উপলব্ধির কথা জানালেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শংকর ব্যানার্জি।
শনিবার বীরভূম বিজেপির স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে হাসপাতালের পরিষেবা কেমন চলছে তা সরজমিনে দেখতে আসেন তিনি। বিভিন্ন ওয়ার্ড ঘুরেন কথা বলেন সাধারণ মানুষ এবং রোগীর সাথেও। পরে সিউড়ি সদর হাসপাতালে কর্তব্যরত নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা বলেন তিনি। তিনি বলেন,”হাসপাতালে পরিষেবা খুব একটা ভালো নেই অধিকাংশ নার্সদের ব্যবহার ঠিক নেই ,চিকিৎসকদের একাংশ প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত ” তবে তিনি এটাও মনে করেন ১৫ বছরের এই ‘বদঅভ্যাস’ ১৫ দিনে শুধরে যাওয়া সম্ভব নয় ।তাই সাধারণ মানুষের সেবা করা যাদের ব্রত তাঁদের আরেকবার সময় সুযোগ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। সিউড়ি সদর হাসপাতালে ওয়ার্ড ঘোরার সময় বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি দায়িত্বে থাকা কর্মীকে ধমক দেন বলেন কাজ করার ইচ্ছা না থাকলে কাজ ছেড়ে দিতে হবে।
বিজেপির মনিটরিং টিম হাসপাতাল গুলি নিয়মিত পরিদর্শন করবেন কোথাও কোন গাফিলতি নজরে এলে তা দলগতভাবে সরকারের দৃষ্টিগোচর করা হবে। এরপরও যদি কাজ না হয় তবে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেছেন বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি।




