জোর করে অবৈধ ভাবে পাথর খাদান চালানোর অভিযোগে চারজনের নামে এফ আই আর দায়ের করল মোহাম্মদ বাজার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
বিভাগীয় আধিকারিক আনন্দ বিশ্বাস জানান,”বীরভূমের মহম্মদ বাজার ব্লকের গিরিজোর হাই স্কুলের দেড়শ মিটারের মধ্যেই (প্লট নাম্বার ৪৬১৯, হাটগাছা মৌজা, জেএলনাম্বার -১ ) অবৈধ পাথর খাদান থেকে বেআইনিভাবে পাথর উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পায় ।তারপর দপ্তরের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয় এবং সত্য সামনে আসার পর রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে পাথর তোলার অভিযোগে চারজনের নামে মহম্মদ বাজার থানায় এফআইআর দায়ের করা হয়।”
অভিযুক্তরা হলেন কৃষ্ণ রায়, সন্তু মণ্ডল, রাজীব দাঁ, এবং ভক্তিপদ দাস । অভিযোগ পরিবেশের তোয়াক্কা না করে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে পাথর খাদান চালাচ্ছিলেন অভিযুক্তরা । এরপরে জেলা প্রশাসনের নির্দেশে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। সরকার পরিবর্তনের সাথে সাথেই অবৈধ পাথর খাদানের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের একাংশ খুশি হলেও এতদিন তা করা হয়নি কেন এমন প্রশ্ন তুলেছেন বাকি অংশের মানুষ।




