বীরভূমে দখল হওয়া পার্টি অফিস ফেরত ও ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ছয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল বোলপুরের সংসদ অসিত মাল রাজ্যসভার সংসদ শামিরুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা ,সাংবাদিক সুমন ভট্টাচার্য প্রমুখ ।
প্রতিনিধি দলের পক্ষে সাংসদ প্রতিমা মন্ডল বলেন ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের পরে চার তারিখে যে রেজাল্ট বের হয় তারপরে জেলায় জেলায়, ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে আক্রমণ হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই আক্রান্ত কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি । দল আগেও যেমন পাশে ছিল বর্তমানে যেভাবে পাশে আছে ভবিষ্যতেও সেই ভাবেই পাশে দাঁড়াবে অভিষেকের এই বার্তা পৌঁছে দিতেই তাঁরা ভোট পরবর্তী হিংসায় যারা বাড়ি ছাড়া কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে দেখা করছেন। প্রতিনিধি দলের অভিযোগ বীরভূমের প্রায় ১৭ টি পার্টি অফিস দখল হয়েছে এবং শতাধিক কর্মী ঘরছাড়া রয়েছেন, ইতিমধ্যেই তাঁরা পার্টি অফিস গুলি ফেরতের দাবি ও ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দাবি করেছেন। ভোটের ফলাফল ঘোষণার পরই নানুরে খুন হন তৃণমূল কর্মী সেই খুনের আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে তাদের দাবি অবিলম্বে দোষী ব্যক্তিকে আইন অনুযায়ী সাজা দিতে হবে।২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপির বহু কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছিলেন খুন হয়েছিলেন শতাধিক তাই এবার 2026-এ পালা বদলের সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী রাজ্যে যাতে শান্তি বজায় থাকে তার আবেদন করেছেন l

তারপরও রাজ্যের চিত্রটা পুরোপুরি বদলায়নি । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছেন এবং জেলায় জেলায় প্রতিনিধি দল পাঠিয়েছেন। সেই প্রতিনিধি দলই বুধবার জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেনl প্রতিনিধি দলের সদস্যদের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের ভয় দেখানো হচ্ছে, রাতের অন্ধকারে আক্রমণের চেষ্টা চালানো হচ্ছে ,বহু ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, তৃণমূলের পার্টি অফিস গুলি দখল করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গায় পার্টি অফিসের দলীয় পতাকা খুলে বিজেপির পতাকা লাগানো হয়েছে এমনকি বহু তৃণমূল কর্মীর দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না, বহু কৃষক তাঁদের মাঠের ধান কাটতে পারছেন না এমন একগুচ্ছ অভিযোগ তুলে অবিলম্বে হিংসার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন। প্রতিনিধি দল মনে পড়িয়ে দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক এবং থানার ওসি বা আইসি এগুলি আইন অনুসারে ব্যবস্থা নেবেন কিন্তু দুর্ভাগ্য এখনো ভয়ের পরিবেশ রয়েছে এলাকায়, শুধু তাই নয় প্রতিমা মন্ডল অভিযোগ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা থানায় অভিযোগ দায়ের পর্যন্ত পারছেন না l
প্রতিনিধি দলের সদস্য সাংবাদিক সুমন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের নির্দেশ পুলিশ সুপারকে মনে করিয়ে দিয়ে বলেন রাজনৈতিক রং দেখে কাউকে ঘরছাড়া করা যাবে না রাজনৈতিক রঙএর বাইরে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাঁদের আবেদন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যও বলেছেন বহু দলীয় রাজনৈতিক সংস্কৃতি বা বহু ধর্ম তিনি পছন্দ করেন সেটা যেন নানুরে এসে পরিবর্তন হয়ে না যায় I
দলীয় কর্মীদের বাড়ির বাড়ি ফেরাতে না পারলে দলীয় কার্যালয় তৃণমূলদের হাতে তুলে না দিলে বৃহস্পতিবার থেকে রাস্তায় নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।




