ডবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের আটদিন পর “সবসে দুর সবসে পেহেলে “কর্মসূচি সারা ভারতবর্ষে চালু হলো। এই কর্মসূচি বীরভূমের প্রতিটি ব্লকের পাশাপাশি সিউড়িতে চালু হলো। সিউড়ি ১ নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত আমগাছি গ্রামে উদয়ন পাঠশালা প্রাথমিক স্কুলে ‘জন ভাগীদারী অভিযান ‘ কর্মসূচির শুভ সূচনা করেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় ।
আদিবাসী উন্নয়ন ও অধিকার সুরক্ষায় শুরু ‘জন ভাগীরথী অভিযানে’ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় আদিবাসী লাটুবনা লতামনি ও জামদই এলাকায় পানীয় জলের সমস্যা ,ওই এলাকায় স্কুল ছুট সংখ্যা বাড়ছে ,মাঝিথান- জাহের থান যাতে নতুন করে পরিকাঠামো অনুযায়ী বানানো হয় তাঁর জন্য জেলা শাসক ধবল জৈন কে দেখার জন্য অনুরোধ করেন। আগামী ২৫মে পর্যন্ত জনজাতীয় গরিমা উৎসব উপলক্ষে আয়োজিত ‘জন ভাগীদারী অভিযান ‘ চলবে এই উৎসবে আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে।
এই অনুষ্ঠানে এলাকার মাঝি বাবাদের সম্বর্ধনা জানানো হয়, পরিবেশ সচেতনতাই লাগানো হয় গাছও।






