প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ধন্যবাদ জ্ঞাপন সভা বিজেপির টিচার সেলের

বিধানসভা নির্বাচনে সাফল্য এসেছে ।এই সাফল্যের নেপথ্যে বিশাল ভূমিকা রয়েছে শিক্ষক সমাজেরও । জাতির মেরুদন্ড যে সমস্ত মানুষ ,যারা মানুষ গড়ার কারিগর তাঁদের ধন্যবাদ জ্ঞাপন সভা ।বিজেপি টিচার সেল রবিবার সিউড়ি বিধানসভা এলাকার বিশিষ্ট শিক্ষকদের নিয়ে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজন করল ধন্যবাদ জ্ঞাপন সভার।

তাঁদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি ,সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ জেলা বিজেপির নেতৃত্বকে। কৃতজ্ঞতা জানান বিজেপি টিচার সেলের পক্ষে জেলা আহ্বায়ক মোহন সিনহা, সিউড়ি বিধানসভার আহ্বায়ক মানস মজুমদার প্রমুখেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe