প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

উন্নয়নের জমির প্রয়োজনে বুলডোজার নামানো হবে : জগন্নাথ চট্টোপাধ্যায়

 

উন্নয়নের জন্য জমি কোন সমস্যা হবে না, যেখানে যেখানে জমির প্রয়োজন হবে সেখানে প্রয়োজনে বুলডোজার নামানো হবে -সাফ জানালেন সিউড়ি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিজেপি বিধায়ক দের সঙ্গে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন রেল দপ্তরকে নিয়ে আমরা আলাদাভাবে বসব সাঁইথিয়া বাইপাসের সমস্যা মিটে যাবে সামান্য জমি পেলেই সিউড়ি প্রান্তিক লাইন জমি জটে আটকে আছে রাজনগরের প্রস্তাবিত নতুন রেল লাইনের জন্য জমি এগুলো সব আমরা আলোচনা করব তৃণমূল সরকার যে ল্যান্ড ব্যাংক এর কথা বারবার বলে সেই ল্যান্ড ব্যাংক প্রসঙ্গকে ব্যঙ্গ করে বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন “তৃণমূলের ল্যান্ড ব্যাংকে জল ঢুকে গেছে আমাদের এখন জলও বার করতে হচ্ছে আর নতুন করে ল্যান্ড ব্যাংকও তৈরি করতে হবে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe