প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

শনিবার ডায়মন্ড হারবারেই বসছে রাজ্যের নতুন সরকারের প্রথম প্রশাসনিক কর্মসূচি।

শনিবার ডায়মন্ড হারবারেই বসছে রাজ্যের নতুন সরকারের প্রথম প্রশাসনিক কর্মসূচি।রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম প্রশাসনিক বৈঠকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান বেছে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণত প্রশাসনিক বৈঠক মহাকরণ বা নবান্নকেন্দ্রিক হলেও, প্রথম বৈঠকের জন্য ডায়মন্ড হারবারকে বেছে নেওয়া যথেষ্ট ইঙ্গিতবাহী।

রাজনৈতিক মহলের মতে, আগামী ২১ মে ফলতায় হতে চলা পুনঃনির্বাচনের আগে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে এই বৈঠক আদতে ঘাসফুল শিবিরের ওপর চাপ তৈরির এক সুপরিকল্পিত কৌশল।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ২১ মে-র ফলতা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বার্তা দিয়ে জেলা প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ করতে চাইছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী আগামীকাল জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বৈঠকে কী কী নির্দেশ দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe