প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

কলকাতা হাইকোর্টে ‘আইনজীবী’ মমতা

 

বৃহস্পতিবার হাইকোর্টে এলেন ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাইকোর্টের মূল দরজা দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেখা গেল আইনজীবীর পোশাকে । ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তাঁর সঙ্গে আদালতে আসেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন মঙ্গলবার মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টেও এস আই আর নিয়ে তিনি সওয়াল জবাব করেছিলেন আর বৃহস্পতিবার ফের তিনি কলকাতা হাইকোর্টে এলেন তবে হাইকোর্ট থেকে ফিরে যাওয়ার সময় “চোর চোর “শ্লোগানে ভরে উঠলো হাইকোর্ট চত্বর।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe