প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠকে পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রধান পর্যবেক্ষক অমিত শাহ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতবর্ষের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সামনে শপথ  নেবেন তিনি। পরিশোধীয় জননেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু জানান সকলকে নিয়ে বাংলার উন্নয়নের কাজ করবেন তিনি কিন্তু ও রাজ্য এক যোগে কাজ করে মোদির স্বপ্ন পূরণ করবেন তার দাবি রাজ্যের ৪৬ শতাংশ মানুষ তাদের ভোট দিয়েছেন পাঁচ বছর পর সেটাকে ষাট শতাংশে নিয়ে যেতে চান। পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যে সংকল্পের কথা বলেছেন সেসব পূরণ হবে।

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা হওয়ার পর লোক ভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির হাতে বিধায়কদের স্বাক্ষর পত্র তুলে দিলেন দিলীপ ঘোষ শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। এরপরই সরকার গঠনের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করলেন শুভেন্দুরা। শুক্রবার বিজেপি দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তাপস রায় সহ অন্যান্যরা। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙ্গে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে লোক ভবন। রাজ্যপালের দফতরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৭ই মে বৃহস্পতিবার থেকে বিধানসভা ভেঙ্গে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে।

সারা পশ্চিমবঙ্গের মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় । শুভেচ্ছা ও শুভকামনা রইল আমাদেরও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe