প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান মাধ্যমিক পরীক্ষা ফলাফলে রাজ্যে প্রথম উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শেষ হয় ১২ই ফেব্রুয়ারি । চলতি বছর মাধ্যমিকে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী ছিলেন । এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের তালিকায় ১৩১ জন কৃতি ছাত্র-ছাত্রী রয়েছেন বলে জানান পর্ষদ সভাপতি।
রাজ্যের মধ্যে দ্বিতীয় এবং বীরভূম জেলায় প্রথম স্থান অধিকার করেছে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায় । তাঁর প্রাপ্ত নাম্বার ৬৯৬ । তাঁর সাফল্যের পিছনে স্কুলের ভূমিকা , পরিবারের সহযোগিতা জানিয়ে প্রিয়তোষ জানায় ইঞ্জিনিয়ার হতে চাই সে।
রাজ্যে অষ্টম আর বীরভূম জেলায় মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দুবরাজপুরের শর্মিষ্ঠা গড়াই। দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী গার্লস স্কুলের ছাত্রী সে ,তাঁর প্রাপ্ত নাম্বার ৬৯০ । শর্মিষ্ঠা জানাই তাঁর সাফল্যের পিছনে রয়েছে শিক্ষক শিক্ষিকা সহ পরিবারের প্রেরণা আশীর্বাদ । প্রথমদিকে গড়ে পাঁচ ছয় ঘন্টা পড়লেও পরীক্ষা যত এগিয়ে এসেছে পড়াশোনার সময় প্রত্যেকদিন গড়ে দশ ঘণ্টা করে বাড়িয়ে পড়েছে সে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে চাই বলে জানান শর্মিষ্ঠা।
মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন বীরভূমের চার ছাত্র। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮ ।নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের শেখ সাদ হোসেন, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন এর দ্রুতিমান দে এবং পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রত্যয় ঘোষ।

বীরভূম জেলা স্কুলের শরব্য দেব। ছোট থেকে পড়াশোনার প্রতি গভীর মনোযোগ। বড় হয়ে অনকোলজিস্ট হয়ে সমাজের জন্য কিছু করতে চাই সে। গল্পের বই পড়া কিংবা ক্রিকেট খেলা চলতো পড়াশোনার ফাঁকে ফাঁকে। তার এই সাফল্যে খুশি পরিবার সহ বীরভূম জেলা স্কুল।
শেখ শাদ হোসেন প্রত্যেকদিন প্রায় গড়ে সাত ঘণ্টা করে পড়াশোনা করেছে সে। এই সাফল্যের পিছনে রয়েছে তাঁর মা । স্কুলের শিক্ষকদের সহযোগিতা ছাড়া তাঁর এই রেজাল্ট সম্ভব ছিল না বলেই জানিয়েছে সে পড়াশোনার পাশাপাশি তার গান গাইতে ও শুনতে ভালো লাগে ।পড়ার ফাঁকে গল্পের বই আর মাঠে গিয়ে ক্রিকেটও খেলে বলে জানিয়েছে শেখ সাদ হোসেন। কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে চাই সে।




