
মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম জিতে ছিলেন তিনি বলেছিলেন ‘বদলা নয় বদল চাই’ সেটাই হওয়া উচিত। কোথাও যেন কোনরকম অশান্তি না হয়। বিজেপির কাছে আবেদন জানালেন তৃণমূলের বীরভূমের সাংসদ শতাব্দি রায়। সোমবার সকাল থেকেই তিনি হাজির হয়েছিলেন সিউড়ি এলসি কলেজে । সেখানে সাঁইথিয়া সিউড়ি ,দুবরাজপুর এবং ময়ূরেশ্বরের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ ‘গণনা কেন্দ্র’। যত সময় বাড়তে থাকে ততই গেরুয়া ঝড় আছড়ে পড়ে বীরভূমে। এলসি কলেজের চারটি কেন্দ্রের ভোট গণনা দেখে বোঝা যায় চারটিতে জয়ী হতে চলেছে বিজেপি। গণনা কেন্দ্রের থেকে ২০০ মিটার দূরে অস্থায়ী শিবির গুলিতে একে একে কর্মী সমর্থকদের ভিড়ও কমতে শুরু করে, একসময় সাংসদ শতাব্দী রায় ও বেরিয়ে যান আর যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন “জয়ের আনন্দ থাকবে নিশ্চয়ই কিন্তু কোন ক্ষয়ক্ষতি বা অশান্তি যেন না হয়।”তারপরেই তিনি মনে করিয়ে দেন মমতা ব্যানার্জির প্রথম শপথ গ্রহণের কথা এবং মমতা ব্যানার্জির সাবধান বানী ‘বদল চাই বদলা নয়’,। জেলা বিজেপির নেতৃত্বের পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও তিনি সেই আবেদন রাখেন।




