- সোমবার বিধানসভার ফলাফল ঘোষণা হবে l সিউড়ি বিধানসভা কার দখলে থাকবে সেই প্রশ্নই এখন সকলের মনে l সোমবার সকালে কাউন্টিং সেন্টারের বাইরে সব দলের সমর্থকরা ভিড় জমাবেন ,প্রত্যেকের আশা জয়ী হবে তাদের প্রার্থী l তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে নিজের পোশাক তৃণমূলের দলীয় পতাকা দিয়ে তৈরি করেছেন সমর্থক শুভ্রদীপ ধীবর l





