- পড়ুয়াদের ফ্যাশন শো

বেদাংস পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সিউড়ি রামকৃষ্ণ সভা গৃহে l রবিবার বিকালে প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ইউ কে পরাশর l তিনি বলেন “শুধু বইয়ের মধ্যে শিক্ষা আসল শিক্ষা নয়, প্রকৃত শিক্ষা হল অন্তরের শক্তিকে বাইরে প্রকাশ” এই ইস্কুলে খেলাধুলার ছলে পড়ানোর পাশাপাশি সেটাই লক্ষ্য রাখা হয় l রবিবার সন্ধ্যায় এই স্কুলের ছাত্রছাত্রীরা ফ্যাশন শো, আবৃতি ,নৃত্য ও গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে l




