প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

ভোট গ্রহণ কেন্দ্রে ভেঙে পড়ল গাছ আহত বিজেপি কর্মী

সিউড়ি সামন্ত বাজারের কাছে বোবা স্কুলে ভেঙ্গে পড়ল গাছ । আহত হলেন জিকো চট্টরাজ নামে এক বিজেপি কর্মী। বৃহস্পতিবার এই ইস্কুলে ১৩৫ নম্বর বুথে ভোট গ্রহণ চলছিল। বিকেল তিনটা নাগাদ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মীরা হঠাৎই গাছ ভেঙে পড়ায় কয়েকজন পালিয়ে গেলেও চাপা পড়ে যায় জিকো। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন ওই ভোট কেন্দ্রে দলীয় কাজে থাকা তৃণমূল বুথ সভাপতি। এরপরই দুই দলের লোকেরাই তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হসপিটালে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ ও নির্বাচন দপ্তরের আধিকারিকেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe