প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

মুরারয় এর নির্বাচন জনসভা থেকে হুংকার মমতার

মুরারই এ নির্বাচনী প্রচারে মমতা

মুরারয় এর খান ক্রিকেট গ্রাউন্ডে নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে হুংকার দিলেন মমতা। তার অভিযোগ নির্বাচনের আগে অনেককে এরেস্ট করার পরিকল্পনা করেছে সেই লিস্ট আমরা পেয়ে গেছি আমরা কোর্টে যাব প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতেই  লড়বো । সংবাদ মাধ্যমের কাছ থেকে সেই তথ্য এসেছে, দাবী করে মমতা প্রশ্ন তুলে বলেন তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপির সবাই সাধু? মমতার নাম না করে বলেন বিজেপির এক নেতা বীরভূম থেকে লড়ছেন যিনি কয়লা থেকে কোটি কোটি টাকা কামান কোটি কোটি টাকার তিন চার বছরের সম্পত্তি হয়েছে ভদ্রতার খাতিরে তার নাম বলছি না তার কাছে কে কে টাকা পাঠায় সেই লিস্টও তার কাছে আছে বলেই দাবি করেন মমতা। মোদী এসআইআর করে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছেন আর তিনি 32 লক্ষ নাম সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছেন দাবী করে মমতা বলেন বাকি নামও উঠানো হবে।

মোদির ঝালমুড়ি খাওয়া কে নাটক বলে কটাক্ষ করেন তিনি । মমতা বলেন আগের থেকেই ১০ টাকা পকেটে ।দোকানে  আগে ক্যামেরা ফিট করে রেখেছিল না হলে উল্টো দিক থেকে ক্যামেরাটা ফিট করলো কি করে ?নাটক, মানুষ বোঝে না ?যেখানে মিটিং করে সেখানে রেলে করে লোক নিয়ে আসে। মোদির নাম না করে মমতা বিদ্রুপ করে বলেন নির্বাচন এর সময় গুহাতে গিয়ে বসে থাকেন ,কখনো নির্বাচনের সময় বলেন ‘আমি চায়েওয়ালা’ এরা নাটক করে এদের লোকজন কেউ নেই এজেন্সিকে দিয়ে কাজ করায় প্রশাসনকে চাপে রাখতে চায়। মমতার দাবি ২১ দিন পর ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল সরকার । এরপরই সাবধানী মমতা মা-বোনেদের উদ্দেশ্য করে বলেন ভোটের দিন পান্তা ভাত খেয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিন, বিজেপিকে শায়েস্তা করুন। মা-বোনেদের কাছে, দলীয় কর্মী স নেতৃত্বদের কাছে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে শান্তিতে ভোট দেওয়ার  আহ্বান জানালেন মমতা। ভোট গণনা কেন্দ্রে ভোট যাতে লুট না হয় তার জন্য দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি দলীয় ভোট কর্মীদের সতর্ক থাকার পরামর্শও দেন মমতা। মমতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে  বলেন ভোটের আগে “জগাই মাধাই”-রা রাজ্যে আসেন ,বাকি সময় থাকেন না। ভোটের পর আবার ওরা পালিয়ে যাবেন। এই নির্বাচনী মঞ্চ থেকে শান্তির জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সকলকে লড়ার আহ্বান জানিয়ে মমতা বলেন তৃণমূল সরকার থাকলে নিরাপত্তা সু নিশ্চিত থাকবে। বীরভূমে ৫৬ কোটি টাকা ব্যয়ে দ্বারকা নদীর উপর সেতু করার পরিকল্পনা রয়েছে যার ফলে মোহাম্মদ বাজার সহ বিস্তীর্ণ অঞ্চল উপকৃত হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই সভা মঞ্চে রামপুরহাট মহকুমার সবকটি বিধানসভার আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe