বীরভূমের নানুরে রোড শো ,সাঁইথিয়ায় নির্বাচনী জনসভা প্রতিরক্ষামন্ত্রীর
বিজেপির ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের জেলে ভরা হবে: রাজনাথ সিংহ
মৃণালজিৎ গোস্বামী
বীরভূমে নির্বাচনী জনসভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাঁইথিয়া থানার ভবানীপুরে বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহার সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি। সভার প্রথমেই বাংলা ভাষায় বাংলার মাটি ও বাংলার মানুষকে প্রণাম জানিয়ে কর্মী সমর্থকদের মন জয় করে নেন। প্রচন্ড গরম সত্বেও কর্মী সমর্থকের উপস্থিতি দেখে রাজনাথ বলেন বাংলার মানুষ জোড়া ফুল ছেড়ে এবার পদ্মফুল ফোটাবে । 
বিজেপি সুরক্ষিত বেরোজগার নির্ভয় বাংলার স্বপ্ন দেখে । ভারতবর্ষের অন্যান্য রাজ্য যা ভাবে তার অনেক আগেই বাংলা ভেবে থাকে। বাংলা সব সময় এগিয়ে থাকে কিন্তু মমতার সরকার গঠন হওয়ার পর থেকেই বাংলা ক্রমশ পিছিয়ে পড়েছে, যেখানে অন্যান্য রাজ্যে শিল্পকর্ম কলকারখানা বাড়ছে সেখানে এ রাজ্যে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কল কারখানা অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাঁর আবেদন ১০ বছরের জন্য বিজেপিকে বাংলা উপহার দিন। বিজেপি সরকার গঠন করার পর বাংলার উন্নয়ন আরও বেড়ে যাবে -বাংলা এগিয়ে থাকবে। প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ তৃণমূল সরকার গঠন হওয়ার পর রাজ্যে দুর্নীতি বেড়েছে । শুরু হয়েছে মাফিয়া রাজ । হুংকার দিয়ে রাজনাথ বলেন বাংলায় বিজেপি সরকার এলে এই সমস্ত দুর্নীতিবাজ এবং মাফিয়া রাজ বন্ধ হবে,হয় তাঁরা বাড়ির মধ্যে ঢুকে যাবে, না হয় জেলে থাকবে, না হয় উপরে চলে যাবে। এখানে মহিলারা সুরক্ষিত নেই জানিয়ে রাজনাথ সিং বলেন বাংলায় বিজেপি সরকার হলে মহিলাদের জন্য ‘দুর্গা বাহিনী’ করা হবে, সকলের স্বাস্থ্যের জন্য ৫ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকবে। রাজ্যের উন্নতির জন্য উপস্থিত সকলকে সাঁইথিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা কে পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মঞ্চ ছাড়েন প্রতিরক্ষা মন্ত্রী ,তবে সাঁইথিয়ার নির্বাচনী জনসভার আগেই নানুরে দলীয় প্রার্থী খোকন দাসের সমর্থনে রোড শো করেন তিনি।




