- “ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ,মানবতায় শ্রেষ্ঠ ধর্ম “-নির্বাচনী জনসভায় বললেন শতাব্দী রায়



“ধর্মের জন্য কোন রাজনীতি নয়, ধর্মের সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। ধর্ম রক্ষার জন্য কোন রাজনৈতিক নেতাদের প্রয়োজনও নেই, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম।” সিউড়ি হাটজন বাজারে নির্বাচনী জনসভায় ১৮ নম্বর ওয়ার্ডে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে মন্তব্য গুলি করেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ধর্মনিরপেক্ষতা বজায় রাখতেই সিউড়ি বিধানসভা কেন্দ্রে উজ্জ্বল চ্যাটার্জি আর সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে নীলাবতী সাহাকে ভোট দেওয়ার আহ্বান জানালেন সাংসদ শতাব্দী রায়। রবিবার বিকেলে সিউড়ি পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত সাধারণ কর্মী সমর্থকদের কাছে শতাব্দী রায় বলেন এস আই আর নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের আর কেউ এই এসআইআর নিয়ে আন্দোলন করেননি এসআইআর এ বাদ যাওয়ার পরও এখনো পর্যন্ত যতগুলি বৈধ ভোটারের নাম উঠছে তার কৃতিত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকার বাইরের রাজ্য থেকে নেতাদের এনে পশ্চিমবঙ্গে ছড়ি ঘোরাতে চাইছে । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কে তারা হারাতে চাইছে যাতে করে বিরোধী মুখ না থাকে। ১৮ নম্বর ওয়ার্ডে তিনটি বুথ সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে আর বাকি তিনটি বুথ পড়ে সিউড়ি বিধানসভার মধ্যে এই ওয়ার্ডের ভোটারদের কাছে তাঁর আবেদন মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে সিউড়ি ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে।




