প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

“ডবল ইঞ্জিন সরকার গড়তে হবে” – আহ্বান যোগী আদিত্যনাথ এর

মৃণালজিৎ গোস্বামী বীরভূম

ডবল ইঞ্জিন সরকার হলে সুরক্ষা আরো মজবুত হবে বাংলায় তৃণমূলের গুন্ডারা এই সুরক্ষা শেষ করে দিয়েছে। বীরভূমে এসে সুরক্ষার প্রশ্নে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলকে রামপুরহাটের চাকপাড়া মোড়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন সংস্কৃতির রাজধানী বানানোর জন্য বাংলাকে ডবল ইঞ্জিন সরকার আনতে হবে এই বাংলায় শুধুমাত্র অনুপ্রবেশকারীদের স্বর্গদ্বার বানানো যাবেনা ,বাংলাদেশের যখন হিন্দুরা মরে তখন কমিউনিস্ট আর এই তৃণমূলরা চুপ করে থাকে কিন্তু বিজেপি চুপ করে থাকার দল নয় । আপনারা ডবল ইঞ্জিন সরকার করলে অনুপ্রবেশকারী রোখা যাবে শুধু তাই নয় যারা অনুপ্রবেশকারী বাংলায় বসবাস করছে তাদের কান ধরে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। অনুপ্রবেশকারীরা শুধু জমি দখল করছে না আপনার অধিকার খর্ব করছে। আর এসব সম্ভব হচ্ছে তৃণমূলের গুন্ডাদের জন্য । কর্মসংস্থানের প্রশ্ন বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন প্রায় সাত হাজার কারখানা বেঙ্গল থেকে সরে গেছে আর উত্তরপ্রদেশে ৯ বছরে ১৭ হাজার ছোট বড় অনেক কলকারখানা গড়ে উঠেছে । পশ্চিমবঙ্গে ১৬ হাজার এমএসএমই ইউনিট বন্ধ হয়ে গেছে আর উত্তরপ্রদেশে ৯৬ লক্ষ গড়ে উঠেছে এমএসএমই ইউনিট। সুশাসন প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন এই বাংলায় গুন্ডারাজ চলছে মাফিয়া রাজ চলছে ।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার গুন্ডাদের বাড়ি বাড়ি গিয়ে ঝাড়ু মেরে সাফাই করা হবে ।জমি মাফিয়া ,বালি মাফিয়া ও পাথর মাফিয়াদের কাছ থেকে উদ্ধার করা সমস্ত অবৈধ দখলদার বিলি করা হবে গরীব সাধারণ মানুষদের মধ্যে। উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা করে যোগী বলেন, এক সময় উত্তরপ্রদেশের মাফিয়া রাজ ছিল, দুর্নীতি ছিল কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদেশে গুন্ডারাজ খতম হয়েছে। তিনি আরো বলেন যে,বহু বছর আগে উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম ‘ বলা কঠিন হতো। কিন্তু এখন উত্তরপ্রদেশের অযোধ্যায় সেই রামের মন্দির তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে উপদ্রব নেই উৎসাহ আছে -“নো কার্ফু নো দাঙ্গা, ইউপি মে সব চাঙ্গা”। উত্তরপ্রদেশের রাস্তায় নামাজ পড়া হয় না ,মসজিদ থেকে কোন মাইকের আওয়াজ ভেসে আসে না। উত্তর প্রদেশে গোকশি নেই,লাভ জিয়াদ ও ল্যান্ড জিহাদ ঘটনা সামনে আসে না জানিয়ে যোগই বলেন কোন কিছু ঘটলে তার তদন্ত হয়, সাজা হলে তা সাত জন্ম মনে রাখে। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন’মমতা দিদি’র রাম নামে আপত্তি আছে, দুর্গা পূজা করতে দেন না তিনি। হিন্দুদের উৎসবে কার্ফুর মত পরিবেশ তৈরি করে দেন।

অভিযোগের সুরে যোগী আদিত্যনাথ বলেন মুর্শিদাবাদে হিন্দুদের পুজোয় বাধা দেওয়া হয়েছে কিন্তু তৃণমূল সরকার চুপ থেকেছে। তৃণমূল গুন্ডা যারা এই উপদ্রব করে বেড়ায় তাদের পাশে থেকেছে সরকার, এখানে দুর্গাপুজোর আয়োজন ও বিসর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় ।’এর পাশাপাশি যোগী আদিত্যনাথ মনে পড়িয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কথা। তিনি বলেন যখন দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয় সুরক্ষা দিতে পারেন না তৃণমূল সরকার তখন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বলেছিলেন বুল ডোজার নেই না থাকলে উত্তর প্রদেশ থেকে আনিয়ে নিন। গুন্ডাদের শায়েস্তা করতে গেলে এটাই একমাত্র পথ। যোগী আদিত্যনাথ আরো বলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার লজ্জার মাথা খেয়ে ফেলেছে এরা এই বাংলাকে অনুপ্রবেশকারীদের রাজ্য বানাতে চাইছে । রবীন্দ্রনাথ এবং স্বামীজীর এই রাজ্যে গোহত্যা হয় কিন্তু বিজেপি সরকারের সংকল্প গোহত্যা হবে না হিন্দুদের লাভ জিহাদের নামে বিধর্মী করা যাবে না। এই বাংলায় তুষ্টিকরনের রাজনীতি করতে গিয়ে বাম -কংগ্রেস, তৃণমূল পশ্চিমবঙ্গকে কাটমোল্লা পন্থী রাজনীতির আড্ডাখানা করে দিয়েছে। বাংলার মাটি দুর্গা -কালী এবং তারা মায়ের মাটি এখানে কাটমোল্লা পন্থীদের সংস্কৃতি ও অনুপ্রবেশ চলবে না জানিয়ে দিয়ে যোগী বলেন বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দেওয়ার কাজ ডবল ইঞ্জিন সরকার করবে ।তাই বীরভূমের পাশাপাশি রাজ্যে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে ডবল ইঞ্জিন সরকারের ডাক দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামপুরহাট ও বোলপুরে বৃহস্পতিবার দুটি নির্বাচনী জনসভা করেন যোগী আদিত্যনাথ। দুটি সভাতেই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনে ডবল ইঞ্জিন গড়ে তোলার ডাক দেন। তিনি বলেন ‘ডবল ইঞ্জিন সরকারের যে স্পিড তা বাম -কংগ্রেস ,তৃণমূল কোনদিন ভাবতেও পারবেনা। তাই উন্নয়নের জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe