নির্বিঘ্নে ভোট করাতে ভোটারদের কাছেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক,
করলেন সর্বদলীয় বৈঠকও
মৃণালজিৎ গোস্বামী-
বীরভূমে নির্বিঘ্নে ভোট যাতে হয় সাধারণ ভোটাররা নির্ভয়ে যাতে ভোট দিতে পারেন। তার জন্য বীরভূমের কয়েকটি গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল । বিভিন্ন গ্রামে ঘোরার সময় পুরুষ থেকে মহিলারা নিঃসংকচে তাদের অভিজ্ঞতার কথা তাকে জানিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন এবার নির্ভয়ে সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোথাও কোনো অশান্তি হলে অবিলম্বে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানিয়ে দেন। গত বিধানসভার নির্বাচনের পর ভোট পরবর্তী অশান্তি নিয়েও গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি তারপর বিকেলে
বীরভূমের সিউড়িতে সার্কিট হাউসে সর্বদলীয় বৈঠক করলেন সি ই ও মনোজ আগারওয়াল। তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সহ বিধানসভায় প্রত্যেকটি দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ।বৈঠক শেষে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানালেন বিজেপির জগন্নাথ চ্যাটার্জিরা, তৃণমূল অবশ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর আলোচনায় খুশি হয়নি । বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন “তোতাপাখির “মত কথা বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তৃণমূল এবং সিপিএম সকলেই এসআইআর নিয়ে প্রশ্ন করেন

সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি জানান, আমরা লিস্ট তুলে দেবো খুব শীঘ্রই কাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ পুলিশের খাতায় যাদের নামে এফআইআর হয়ে আছে। প্রকৃত অর্থে তারা ক্রিমিনাল নয়, যারা ক্রিমিনাল তারা বাইরে ঘোরাঘুরি করছে। এছাড়াও তিনি আরো জানান লক্ষ্মীর ভান্ডারের লিস্টে কারচুপি করে প্রকৃতদের বঞ্চিত করে তৃণমূল। ভোটের জন্য অন্যদের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে। সেই অভিযোগ করেছেন আজ সিইও মনোজ আগরওয়াল এর কাছে বিজেপি। কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারী অবশ্য প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে খুব উগড়ে দেন। তবে সকল রাজনৈতিক দলের প্রার্থী ও উপস্থিত সদস্যরা নির্বিঘ্নে ও শান্তিতে ভোট করার পক্ষে রায় দেন যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারেন।
ভোট প্রক্রিয়া যাতে নির্ভীক নিয়ে সম্পন্ন হয় তার জন্য আরো কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল




