প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়ি পুলিশ লাইন চাঁদমারি ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভায় মোদি

“এবারের নির্বাচন আমাদের বাড়ির মেয়েদের সুরক্ষার নির্বাচন”: মোদি

কেউ সন্তান হারা হলে কোন সরকারি প্রকল্প কিংবা অনুদান বা আর্থিক সাহায্য তা পূরণ করতে পারে না। আর জি কর কাণ্ডের ঘটনা তুলে মোদিজি বলেন এবারের নির্বাচন আমাদের বাড়ির মেয়েদের সুরক্ষার নির্বাচন । ভয় নয় ভরসা চাই দাবি করে মোদি বলেন মা-বোনদের সম্মান চায়। আর এভাবেই উপস্থিত মা-বোনদের মন জয় করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সিউড়ির চাঁদমারি ময়দানে নির্বাচনী জনসভায় মমতার সরকারের তীব্র ভৎসনা করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ছুড়ে একইসঙ্গে দুই পাখি মারলেন মোদি।

নির্বাচনী জনসভা কে ঘিরে আবেগ এবং উত্তাপ দুই ছিল ভিড়ে ঠাসা কর্মী সমর্থক দের সামনেই প্রধানমন্ত্রী বক্তব্যের প্রথমেই

ভারত মাতার জয়ধ্বনি দেন। নিত্যানন্দ মহাপ্রভুকে স্মরণ করে বীরভূমের লাল মাটি ঐতিহাসিক মাটি বিপ্লবীদের মাটি, প্রেরণার মাটি, উল্লেখ করে স্বাধীনতা সংগ্রামী দুকুড়িবালা দেবী ,সাধক বামাক্ষ্যাপা ,ভারতরত্ন প্রণব মুখার্জি ,উপন্যাসকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পদ্মশ্রী তৃপ্তি মুখার্জি তাকদীরা বেগম দের স্মরণ করে বীরভূমের প্রশংসা করেন। এই বীরভূমেই পরিবর্তন আসছে উপস্থিত দর্শকদের দেখেই তা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। মোদি খুশি হয়েই বলেন হেলিকপ্টার থেকে মঞ্চে আসার রাস্তার দু’পাশে এর থেকেও বেশি ভিড় তিনি লক্ষ্য করেছেন তাই তিনি সকলকে প্রণাম করছেন অভিনন্দন জানাচ্ছেন ।এই বীরভূম বাউলদের ভূমি আর এখানে আজ একটাই সংগীত একটাই ধুন বেজে উঠছে সেটা হল “পাল্টানো দরকার” ।

মোদি বলেন বীরভূমে রবীন্দ্রনাথ একটাই স্বপ্ন দেখতেন যেখানে ভয় থেকে সকলে মুক্ত যেন থাকে কিন্তু বাংলায় টিএমসির জঙ্গল রাজ একদম উল্টো করে দিয়েছে এরা মা মাটি মানুষের কথা বলতো কিন্তু মা আজ কাঁদছে ,মাটি অনুপ্রবেশকারীদের কব্জায়, আর মানুষ ভীত সন্ত্রস্ত ভয়ে আছে বীরভূমে জঙ্গল রাজ চলছে । বীরভূমে বগটুই শুধু ঘটনা ছিল না মানবতার কলঙ্ক ছিল নির্দোষ মহিলা ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এটা মহা জঙ্গল রাজ কি না উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন মোদি আর জানতে চান এই জঙ্গল রাজ খতম করা উচিত কিনা ? এটা তৃণমূলের সিন্ডিকেট গুন্ডা রাজদের ঘটনার প্রমাণ। মাটি আপনাদের কিন্তু তা দখল করবার জন্য গ্যাং ওয়ার চলছে দাবি করে মোদি বলেন বালি পাথর আর কয়লা এখানে লুট চলছে। তৃণমূলের বড় বড় নেতাদের প্রশ্রয়ে এই ধরনের চুরি চলছে ,বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের কব্জা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, তৃণমূলের সিন্ডিকেট অনুপ্রবেশকারীদের নকল নথিপত্র দিচ্ছে বাংলাদেশের নাম না নিয়ে মোদি বলেন ‘পার্শ্ববর্তী দেশ থেকে কোন প্রবেশকারীরা ভয় দেখিয়ে আধিকারিকদের হুমকি দিয়ে অন্যায় ভাবে এ সমস্ত কাজ করছেন যা পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন’। তাই সিউড়ি পুলিশ লাইন চাঁদমারি ময়দানে বিজেপির বিজয় সংকল্প সভামঞ্চ থেকে মোদি উপস্থিত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জানান পশ্চিমবঙ্গ সরকার গঠন হওয়ার পরই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তদন্ত হবে। এটা মোদির গ্যারান্টি ।সহায়তাকারীদেরও সে যত বড়ই ক্ষমতা বান হোন না কেন তাকে খুঁজে বের করা হবে এবং রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে আর যারা সহায়তা করেছিলেন তাদের জেলে ভরা হবে। অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করে স্থানীয় মানুষদের কাজ ছিনিয়ে নিচ্ছে। আর স্থানীয় মানুষদের কাজ করতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। তবে আর এসব চলবে না ।রামপুরহাট মালদায় যা সব চলছে তা সবাই দেখেছে এসব থেকেই বাংলার মানুষকে মুক্তি দিতে হবে।

মা মাটি মানুষ তৃণমূলের ভিত্তি আর বাংলায় মায়ের অবস্থা অত্যন্ত করুন তপশিলি জাতি উপজাতিদের মহিলাদের মেয়েদের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে ।যে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিজিকেও অপমান করতে পারে তাদের মানসিকতা কি রকম হতে পারে তা তিনি তুলে ধরেন। তিনি মনে পড়িয়ে দেন দেশের রাষ্ট্রপতি কে সঠিকভাবে সম্মান দিতে হবে। কারোর সন্তান হারা হলে কোন সরকারি প্রকল্প কিংবা অনুদান বা আর্থিক সাহায্য তা পূরণ করতে পারে না আর জি কর কাণ্ডের ঘটনা তুলে মোদিজি বলেন এবারের নির্বাচন আমাদের বাড়ির মেয়েদের সুরক্ষার নির্বাচন । ভয় নয় ভরসা চাই দাবি করে মোদি বলেন মা-বোনদের সম্মান চায়। তৃণমূল সরকারকে কটাক্ষ করে মোদী বলেন মা-বোনেদের সহায়তা বিজেপি শাসিত রাজ্য গুলিতেও হয় কোন কাট মানি ছাড়াই ,যারা যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যায়। বাংলার বিজেপি নেতৃত্ব মা-বোনদের জন্য অনেক ঘোষণা করেছেন সব ঘোষণায় খুব শীঘ্রই চালু করা হবে এটাই মোদির গ্যারান্টি।

তৃণমূল শাসিত নির্মম সরকারের বিদায় এবার আসন্ন জানিয়ে মোদী বলেন এখানে যে সমস্ত যুবকরা নিপীড়িত হয়েছেন আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচনে তার জবাব মিলবে। বীরভূমের সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য বিশ্বাস দিতে এসেছি জানিয়ে মোদী বলেন বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে চাকরির জন্য যুবকদের বাইরে যেতে হচ্ছে, শিক্ষার্থীদের কোন ক্যাম্পাসিং হচ্ছে না কোথাও স্কুল আছে তো শিক্ষক নেই কোথাও শিক্ষক আছে তো তাদের বেতনের ঠিক নেই। এক এক করে অনেক স্কুলই বন্ধ হচ্ছে। যেখানে স্কুল বন্ধ সেখানে ভবিষ্যৎ বন্ধ জানিয়ে মোদি বলেন বাংলা চাই “ভয় নয় ভরসা”।

কেন্দ্রীয় সরকার সরকার রোজগার মেলার আয়োজন করে থাকেন যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে এইরকমই রোজগার মেলার আয়োজন করা হয় এর ফলে অনেকেই সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পান আর এভাবেই প্রায় ১৭ লক্ষ মানুষ সরকারি চাকরি পেয়েছেন বলে দাবি করেন মোদি। পশ্চিমবঙ্গে কোন রোজগার মেলা হয় না বরং চাকরি লুটের খেলা হয় বলে তৃণমূল সরকার কে কটাক্ষ করেন মোদি। শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মোদি বলেন লক্ষ লক্ষ যুবককে ভয় পাইয়ে দেওয়া হয়েছে এরপরেই মোদি কেন্দ্র সরকারের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে বলেন আত্মনির্ভর ভারত এখন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে মেড ইন ইন্ডিয়া হাতিয়ার এক্সপোর্ট হচ্ছে কিন্তু তৃণমূলের দুর্নীতি এতটাই যে এখানে অলিতে গলিতে কাঁচা বোম তৈরি হয় বীরভূমেও তৃণমূলের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের বাড়িতে কাঁচা বোম পাওয়া যায় উল্লেখ করে মোদী বলেন তৃণমূল কাঁচা বোম তৈরিকে কুটির শিল্প বানিয়ে ফেলেছে। এখানে ক্ষুদ্র ও ছোট মাঝারি কুটির শিল্প বন্ধ হয়ে যাচ্ছে আর কাঁচা বোম তৈরির শিল্প বেড়ে চলেছে কিন্তু এখন আর এসব চলবে না আর নয় চুপ থাকবো না আপনারা বিজেপিকে ভোট দিন পশ্চিমবঙ্গেও রোজগার মেলার আয়োজন হবে যে সমস্ত দপ্তরে শূন্য পদ রয়েছে সেগুলি পূরণ করা হবে শুধু তাই নয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা দেবে প্রকৃতি এই বাংলায় সম্পদের ডালি নিয়ে আছে কিন্তু তৃণমূল সেই সম্পদকে লুট করছে তৃণমূলের সিন্ডিকেট গুন্ডারাজ কেন্দ্রীয় সরকারের রাস্তা এবং রেলের কাজও করতে বাধা দেয়। ডেউচা পাচামির প্রসঙ্গ টেনে মোদি বলেন কয়লা খনি প্রকল্পের উত্তোলনের হিসেব ও তৃণমূল সরকারের কাছে নেই। আগামী ৪ঠা মের পর সমস্ত সিন্ডিকেট ও গুন্ডারাজ খতম হবে তৃণমূল চলে যাবে আর বিজেপি সরকারে আসবে বিজেপি সরকার এলেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে জানিয়ে মোদী বলেন খড়গপুর মোড়গ্রাম এক্সপ্রেসওয়ে দুবরাজপুর বাইপাস সিউড়ি রেলওয়ে স্টেশন আধুনিকীরনের কাজ হলেও তৃণমূল এখনো পর্যন্ত রাজ্যে ৭৫ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ আটকে রেখেছে। পশ্চিমবঙ্গে বিজেপি এলে ডবল ইঞ্জিন সরকার গঠন হলে এই সমস্ত প্রকল্পের কাজ দ্রুত হবে। ১০০ দিনের কাজে তৃণমূলের দুর্নীতির কথা উল্লেখ করে মোদি বলেন সাধারণ মানুষকে ঠকিয়েছে তৃণমূল এজন্যই কেন্দ্র নতুন আইন করে গ্রামীণ কৃষক ও মজদুরদের পাশে থেকে বছরে ১২৫ দিনের কাজ নিশ্চিত করবে আর মজুরি বাবুর সমস্ত টাকা ব্যাংকের একাউন্ট এর মধ্য দিয়ে পাঠানো হবে ফলে কোন সিন্ডিকেট সেই টাকায় হাত দিতে পারবে না। কোন কাটমনী নয় কোন কমিশন নয় এটাই মোদির গ্যারান্টি। বীরভূমের আলু পোস্তর চর্চার কথা এনে তৃণমূলের নির্মমতা সরকার আলুর মাঠ নষ্ট করছে ফলে অনেক আলু চাষী আত্মঘাতী হচ্ছে আরদায় মমতা সরকারকে নিতে হবে তাকে শাস্তি পেতে হবে আপনারা বিজেপিকে ভোট দিন, রাজ্যে বদল চাই। এই জনসভার মঞ্চ থেকে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন তৃণমূলের পি এম শব্দে আপত্তি আছে কিন্তু পিএম শব্দ মোদির পরিবারের নয় এটা মোদির নিজস্ব রাজত্বও নয় এটা ভারতের সংবিধানের পদ আর এটা জনগণের আশীর্বাদের ফল। নাম না করে মমতাকে কটাক্ষ করে বলেন গরিব কৃষক মজদুর প্রত্যেকের জন্য কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পে পিএম শব্দ আছে সেইসব প্রকল্প তিনি এখানে চালু করতে দেন না যখন সকলে মিলে প্রতিবাদ করেছেন তখন তাদেরকে ঝুঁকতে হয়েছে, আর এর ফলে প্রায় ১৪ হাজার কোটি টাকা উপকৃত হয়েছেন কৃষকেরা প্রকল্পে পিএম থাকলে এখানে চালু করা হয় না মুখ্যমন্ত্রী পিএম এর নাম শুনলে রেগে যান তাই কেন্দ্রীয় সরকারি অনেক প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পান না তাই উপস্থিত সমর্থকদের কাছে মোদির আহ্বান আপনাদের আশীর্বাদে ভোটে বিজেপি পিএম তো পাচ্ছেই কিন্তু এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সিএম বানাতে হবে আপনারা যদি সেটা করে দেন তবে কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন সরকার দ্রুত কাজ করবে সব কা সাথ সবকা বিকাশের পাশাপাশি যারা বাংলায় লুট চালিয়েছে তাদের হিসাব হবেও বলে হুংকার দেন মোদী পাশাপাশি উপস্থিত সকলকে আগামী নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানান এবং যারা আসতে পারেননি তাদের বাড়িতেও এই শুভেচ্ছা পৌঁছে দেবার আহ্বান জানিয়ে মঞ্চ ছাড়েন মোদী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe

Related Stories