রাজ্যে তৃণমূলের পতন হয়েছে। রাজ্যে ছন্নছাড়া তৃণমূল। ‘ভয় আউট ভরসা ইন’ হয়েছে বীরভূমেও। তাই জেলায় বিভিন্ন পঞ্চায়েত থেকে পুরসভা সর্বত্রই তৃণমূল প্রতিনিধিদের পদত্যাগের হিড়িক বাড়ছে ।শরীর খারাপের ঘটনাও বাড়ছে তৃণমূল প্রতিনিধিদের মধ্যেও !! রাজ্যে পালাবদলের এক মাসের মাথায় পদত্যাগ পঞ্চায়েত প্রধান সহ ৬ মেম্বারের। ঘটনাটি সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতে।
সোমবার পঞ্চায়েত প্রধান সুমিত্রা টুডু, উপপ্রধান বরুণ মল্লিক সহ আরো পাঁচ পঞ্চায়েত জন প্রতিনিধি সিউড়ি ২ নম্বর ব্লকে এসে বিডিওর হাতে পদত্যাগ পত্র তুলে দেন। পঞ্চায়েত প্রধান সুমিত্রা টুডু জানান “রাজ্যে পালাবদল হয়েছে কিন্তু তৃণমূলের কেউই আমাদের সাথে যোগাযোগ রাখেনি শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করলাম”।
৯ সদস্যের পঞ্চায়েতে সোমবার সাতজনই পদত্যাগ পত্র জমা দেওয়ায় পঞ্চায়েত পরিষেবায় ঘাটতি দেখা দিতে পারে, তবে পুরো বিষয়টিকে মাথায় রেখেই পঞ্চায়েত পরিষেবা যাতে স্বাভাবিক বজায় থাকে তার জন্য সচেষ্ট জেলা প্রশাসন। রাজ্যে পালা বদল হতেই কেন পদত্যাগ?
সাঁইথিয়া বিধানসভার এলাকার সাঁইথিয়া পুরসভা ও সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতে তৃণমূলের দুজন বাদে সকলেই পদত্যাগ করাই মুখ খুললেন বিজেপির বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন সাধারণ মানুষের কথা না ভেবে এতদিন শুধুমাত্র তৃণমূলের প্রতিনিধিরা নিজেদের স্বার্থ দেখেছেন তাদের মানুষ ক্ষমা করবে না তাই আগেভাগেই তারা পদত্যাগ করছেন।




