প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

বিজেপিকে বিশ্বাস করবেন না

“জীবনে কোনদিন ওই দলটাকে বিশ্বাস করবেন না ,ওরা মিথ্যাবাদী ,ওরা বেইমান ,ওরা সত্যি কথা বলে না ,ওরা বাংলাকে ভালোবাসে না, ওরা বাংলার মানুষকে দেখতে পারে না, ওরা বাঙালিকে ঘৃণা করে”- নাম না করে বিজেপি কে এইরকমই তীব্র ভাষায় আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। রবিবার সন্ধ্যায় সিউড়ি ১৮ নম্বর ওয়ার্ডের হাটজন বাজার কলোনি ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলি বলেন তিনি।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন যেসব রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে সাধারণ মানুষের কথা ভাবা হয় না। তুলনা রাখতে গিয়ে তিনি বলেন দিল্লিতে লক্ষীর ভান্ডার দেব বলেছিল বিজেপি তারা দেয় নি বিহারে টাকা দিয়েও ফেরতের নোটিশ পাঠিয়েছে। না দিলে বুলডোজার চালাবে আর এই বাংলায় মা মাটি সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৯৬ টি প্রকল্প চালু রেখেছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির সমালোচনা করে অনুব্রত মণ্ডল বলেন কেন্দ্র রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে ১০০ দিনের কাজের টাকা আবাসের টাকা জলপ্রকল্পের টাকা তারা দেয়নি কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে উন্নয়ন করে চলেছেন শুধু তাই নয় কোটি যা বলেন তাই করেন বাংলার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান দেড় হাজার টাকা করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং সেগুলোই চালু রেখেছেন।এরপর তিনি  উপস্থিত কর্মী সমর্থকদের কাছে ঘরের ছেলে ভূমিপুত্র উজ্জ্বল চট্টোপাধ্যায় কে সিউড়ি বিধানসভা কেন্দ্রে ও নীলাবতী সাহাকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে  ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe