১৭ তম তাঁত বস্ত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক অনুপ সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র শিল্প দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সন্দীপ নাগ, অতিরিক্ত জেলাশাসক কৌশিক চট্টোপাধ্যায় ,বীরভূম জেলা তাঁত বস্ত্র উন্নয়ন আধিকারিক তথা তাঁত বস্ত্র মেলা উন্নয়ন কমিটির সম্পাদক বিকাশ রঞ্জন জানা ,জেলা খাদি উন্নয়ন আধিকারিক গোপালকৃষ্ণ বসু প্রমূখ
এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় সংগীত পরিবেশন করেন সুরঙ্গনা l সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুন দাস l এই তাঁত বস্ত্র মেলা জেলার ও জেলার বাইরের তাঁত-শিল্পীরা তাদের ত্রিশ টি স্টলে তাঁত বস্ত্র সম্ভার নিয়ে হাজির হয়েছেন l এরপর এই মেলা স্টল গুলি ঘুরে দেখেন বিধায়ক সহ আধিকারিকেরা l





