প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

‘হর ঘর তিরঙ্গা’র বার্তা, ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে সিউড়িতে তিরঙ্গা যাত্রা

ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির  ‘হর ঘর তিরঙ্গা’র বার্তা নিয়ে সিউড়িতে হতে চলেছে বিশেষ তিরঙ্গা যাত্রা। আগামী ৯ আগস্ট বিকেল ৪টায় সিউড়ির সার্কিট হাউস মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে। হাতে জাতীয় পতাকা নিয়ে এই যাত্রায় সর্বস্তরের সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিউড়িতে। শনিবার  সিউড়ি শহর বিজেপি কার্যালয় থেকে সাধারণ মানুষের মধ্যে তিরঙ্গা পতাকা বিতরণ শুরু হয়েছে। যাত্রায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১০ হাজার জাতীয় পতাকা।বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের আহ্বান, দল-মত নির্বিশেষে সিউড়ির সাধারণ মানুষ যেন জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় অংশ নেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি জাতীয় ঐক্য, দেশাত্মবোধ এবং ‘হর ঘর তিরঙ্গা’র ভাবনাকে মানুষের মধ্যে আরও প্রসারিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে উদ্যোক্তাদের দাবি।এর আগে ভারত ছাড়ো আন্দোলনের দিন, অর্থাৎ ৯ আগস্ট সিউড়ি শহরে তিরঙ্গা হাতে পদযাত্রার কথা ঘোষণা করে সাধারণ মানুষের কাছে যোগদানের আবেদন জানিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সার্কিট হাউস মোড় থেকে সিউড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায়  সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন সিউড়ি শহরের সাংস্কৃতিক দলগুলি। পদযাত্রা শেষে বাসস্ট্যান্ডে সমবেত ভাবে উপস্থিত সকলে গাইবেন রাষ্ট্রীয় সংগীত ও জাতীয় সংগীত।স্বাধীনতার স্মৃতি, জাতীয় পতাকার মর্যাদা এবং দেশাত্মবোধকে সামনে রেখে সিউড়ির এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe