প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

স্বদেশ জাগরণে বীরভূমে সংস্কার ভারতীর বার্ষিক অনুষ্ঠান

সংস্কার ভারতীর বীরভূম জেলার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে রবিবার দিনভর নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সিধু-কানু মঞ্চ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত আয়োজিত হয় ‘স্বদেশ জাগরণ’ নামে এক বর্ণময় শোভাযাত্রা। দেশাত্মবোধ ও স্বদেশ চেতনার বার্তা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি অনুরাগী ও শিল্পীরা। এদিন সকাল ১০টা থেকে রবীন্দ্র সদন প্রাঙ্গণে ‘বন্দেমাতরম্’ সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ‘স্বদেশ চেতনা’ নামে একটি বিশেষ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর শিল্পী তথা ললিতকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিল্পী আশীষ ঘোষ, বিশিষ্ট আইনজীবী নির্মল মন্ডল শিক্ষক সোমেশ্বর বড়াল ,শিক্ষক ও আর এস এস এর বীরভূম জেলা কমিটির সম্পাদক শিবাজী মন্ডল প্রমূখ। সন্ধ্যায় রবীন্দ্র সদনে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দেশামৃতম’। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী, পদ্মশ্রী মমতা শঙ্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের ডিরেক্টর আশীষ গিরি এবং সংস্কার ভারতীর রাজ্য কমিটির সম্পাদক তিলক সেনগুপ্ত-সহ বিশিষ্টজনেরা। নৃত্য, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে স্বদেশচেতনা ও ভারতীয় সংস্কৃতির এক মিলনমঞ্চ। সংস্কার ভারতীর বীরভূম জেলা শাখার এই আয়োজন ঘিরে সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe