স্কুলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্য জেলায় চালু হবে ইট রাইট ইন্ডিয়া । সরকারি ও বেসরকারি কয়েকটি স্কুলকে ইট রাইট ইন্ডিয়ার অধীনে এনে খাদ্য নিরাপত্তা আরো সুনিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো খাদ্য নিরাপত্তার বৈঠকে।
জেলা প্রশাসন ভবনে বুধবার জেলাশাসক ধবল জৈনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণা সিউড়ি বীরভূম ও বাণিজ্য সংগঠন সিউড়ি মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য দের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) কৌশিক চট্টোপাধ্যায়। বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শুভব্রত ঘোষ ডেপুটি সি এম ও এইচ ২ ডক্টর মৃণাল কান্তি ঘোষ বীরভূম স্বাস্থ্য জেলার ফুড সেফটি অফিসার সৌরভ বসাক রামপুরহাট স্বাস্থ্য জেলার ফোর সেফটি অফিসার এমদাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন ।
জনস্বাস্থ্য রক্ষা ও তার উন্নতি সাধন করার লক্ষ্য নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। ভারতীয় খাদ্যের সুরক্ষা ও মান নির্ধারণ ও খাবার তৈরি ও বিক্রির দেখাশোনার উপর নিয়ন্ত্রণ করেন ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্য জেলায় খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান এবং পুনর্নবীকরণ ,জনসচেতনতা ও খাদ্য স্বাস্থ্যবিধির প্রচার অভিযান ,খাদ্যে ভেজাল ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার ব্যবসায়ী দের ব্যবহৃত রান্নার তেলকে নিরাপদে সংগ্রহ করে বায়োডিজেল জ্বালানিতে রূপান্তর করার দেশব্যাপী প্রক্রিয়ায়
এবার যুক্ত হতে চলেছে বীরভূম । আর এর ফলে বারবার ব্যবহৃত ক্ষতিকর তেল খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাবে এবং পরিবেশবান্ধব জ্বালানি তৈরিতে সহযোগী হবে বলে বৈঠকে জানান খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিকেরা। জেলাশাসক বলেন সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকে জনস্বার্থে আরও বেশি করে এগিয়ে আসতে হবে বীরভূম জেলায় নিয়ম মেনে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে ভূমিকা নিতে হবে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকেও।





