প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সোমবার সিউড়িতে মমতা

অল নিউজ বাংলা সিউড়ি

আজ সিউড়িতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইরিগেশন কলোনি ময়দানে তৃণমূলের সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী উজ্জল চ্যাটার্জির সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তিনি । সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে করে ইরিগেশন কলোনির মাঠেই নামবেন, তারপর মঞ্চে ওঠে বক্তব্য রাখবেন তিনি। প্রতিপক্ষ বিজেপিকে কি বার্তা দেন আর কিভাবেই দলীয় কর্মী সমর্থকদের মাঠে নামার পরামর্শ দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কয়েকদিন আগে সিউড়িতেই এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিন পর সেই সিউড়িতেই এসে মুখ্যমন্ত্রী কিভাবে দলীয় প্রার্থীদের জেতাতে কোন কৌশল বলবেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে নির্বাচন কমিশনেরও ।এই মঞ্চে থাকার কথা সাঁইথিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী লীলাবতী সাহা ও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরিও । থাকবেন জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সহ সিউড়ি বিধানসভা এলাকার তৃণমূল নেতৃত্বও। রবিবার মঞ্চের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা তদারকি করলেন অনুব্রত মণ্ডল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe