প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সেবা সেতু অভিযানের প্রথম দিনেই রামপুরহাটে বিশৃঙ্খলা *অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বচসা, ঘটনাস্থলে পুলিশ* 

শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ‘সেবা সেতু অভিযান’। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বিভিন্ন নাগরিক পরিষেবা—এক ছাদের তলায় সাধারণ মানুষের কাছে একাধিক সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার ১৯টি ব্লক ও ৬টি পৌর এলাকাতেও শুরু হয়েছে এই পরিষেবা।তবে অভিযানের প্রথম দিনেই রামপুরহাট ১ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ, ক্যাম্পে প্রথমদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও টেবিলের ব্যবস্থা ছিল না। ফলে ফর্ম জমা দিতে আসা মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ে ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের সঙ্গে কয়েকজন মহিলার বচসাও শুরু হয়। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, উত্তেজিত কয়েকজন মহিলা ক্যাম্পে থাকা টেবিল-চেয়ার উল্টে দেন। এর জেরে কিছু সময়ের জন্য সেবা সেতু অভিযানের পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়।পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ফের শুরু হয় সেবা সেতু অভিযানের কাজ।

এদিকে, রামপুরহাটের বিভিন্ন সেবা সেতু ক্যাম্প পরিদর্শন করেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। তিনি ক্যাম্পের পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।অন্যদিকে, বোলপুর ও সিউড়ি বিধানসভা এলাকাতেও সেবা সেতু ক্যাম্পে কিছুটা ক্ষোভের পরিস্থিতি তৈরি হলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনিক উদ্যোগে শান্তিপূর্ণভাবেই শেষ হয় প্রথম দিনের সেবা সেতু অভিযানের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe