বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকে একের পর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যদের পদত্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরন্দপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ ৯ জন সদস্য, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বনসংকা গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান-সহ মোট ১৩ জন সদস্য বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগকারীদের অধিকাংশই শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। 
বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি দাবি করেন, সরকার পরিবর্তনের পর তৃণমূল পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা পদত্যাগ করছেন। তাঁর অভিযোগ, অতীতে বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখন পরিস্থিতির পরিবর্তন বুঝতে পেরে পদত্যাগের পথ বেছে নিচ্ছেন।
অন্যদিকে, পদত্যাগকারীদের একাংশের দাবি, ব্যক্তিগত ও শারীরিক কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক পঞ্চায়েতে ধারাবাহিক পদত্যাগের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।
সাঁইথিয়ার পর এবার দুবরাজপুর পৌর সভাতেও পদত্যাগের হিড়িক! বুধবার বিকেল চারটা নাগাদ চেয়ারম্যান পীযূষ পান্ডে ভাইস চেয়ারম্যান শওকত আলী মির্জা সহ ৯ পুরকাউন্সিলর পদত্যাগ পত্র জমা দেন সিউড়ি মহকুমা শাসকের দপ্তরে l শারীরিক কারণেই এই পদত্যাগ বলে জানিয়েছেন দুবরাজপুরের চেয়ারম্যান পীযুষ পান্ডে l ![]()
![]()
রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে রেজাল্ট বেরোনোর কয়েকদিনের মাথায় আগেই তিন কাউন্সিলর পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন এসডিও এর কাছে বুধবার আরও ৯ জন জমা দিলেন। ১৬ আসন বিশিষ্ট দুবরাজপুর পৌরসভা এই পদত্যাগের ফলে তৃণমূল আরেকটি পৌরসভা হারালো l





