প্রথম পাতা সংবাদ ব্রেকিং নিউজ বিশেষ প্রতিবেদন জাতীয় রাজ্য জেলা বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ভিডিও গ্যালারি সমাজসেবা মতামত
BREAKING NEWS:

সিউড়িতে মেডিকেল কলেজের জন্য পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকেরা

সিউড়ি সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হবে বাজেটে ঘোষণা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই মেডিকেল কলেজের জায়গার জন্য সরজমিনে পরিদর্শনে এলেন জেলা প্রশাসনিক আধিকারিকেরা।

বুধবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলা শাসক শুভম আগরওয়াল অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় কে সঙ্গে নিয়ে সিউড়ি সদর হাসপাতাল পরিদর্শনে আসেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ, হাসপাতাল সুপার প্রকাশচন্দ্র বাগ কে সঙ্গে নিয়ে হাসপাতালের এলাকাগুলি ঘুরে দেখেন ।

হাসপাতাল সংলগ্ন সমস্ত জায়গা পরিদর্শন করে আট একর জায়গা বিশিষ্ট পাঁচটি জায়গা চিহ্নিত করেছে জেলা প্রশাসন । সাড়ে পনেরো একর জায়গা জুড়ে রয়েছে সিউড়ি সদর হাসপাতাল এলাকা পুরো এলাকাটি সেচ দপ্তরের ছিল। মেডিকেল কলেজের উন্নতির জন্য ৫ একর জায়গার প্রয়োজন জেলা প্রশাসনের আধিকারিক বৃন্দ জেলাশাসকের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে পুরো বিষয়টি জানাবেন।

তবে প্রস্তাবিত মেডিকেল কলেজটি সিউড়ি সদর হাসপাতালে সঙ্গে যুক্ত হলে সাধারণ মানুষের আরো সুবিধা হবে বলে মনে করছেন হাসপাতালে আসা রোগী থেকে রোগীর আত্মীয়রা। চিকিৎসা করতে নিয়ে আসা রোগীর আত্মীয় বিমল প্রামাণিক বলেন সিউড়ি সদর হাসপাতালে পরিকাঠামো রয়েছে অনেক ফাঁকা জায়গা রয়েছে মেডিকেল কলেজ হলে এই ফাঁকা জায়গাতেই সম্ভব সেক্ষেত্রে পরিকাঠামো বেশি প্রয়োজন ঘটবে না ,তবে চিকিৎসক এবং উপযুক্ত যন্ত্র সামগ্রী মেডিকেল কলেজ হলে বেশি করে থাকবে রোগীদেরকে রেফার করতে হবে না রোগীরা এখানেই চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে পেতে পারবে । হাসপাতালে সুপার বলেন হাসপাতালে দিন দিন রোগীর চাপ বাড়ে বাংলা ছাড়াও ঝাড়খণ্ডের অনেক রোগী এখানে আসেন তাই মেডিকেল কলেজ হলে পরিষেবা আরো ভালো করে দেওয়া সম্ভব হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ বলেন, বাজেটে মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কথা বলা হয়েছে তাই প্রশাসনিক ভাবে প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় জমির জন্য এ ডি এম সাহেবরা এসেছিলেন প্রাথমিকভাবে জায়গা দেখা হয়েছে। এবার জেলাশাসকের মাধ্যমে তা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে এবং স্বাস্থ্য দপ্তর নিয়ম অনুযায়ী কাজ করবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Follow Facebook

Follow Now

Subscribe Youtube

Subscribe