প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি বীরভূমেও পালিত হল বিশেষ কর্মসূচি। বুধবার সিউড়ি ইরিগেশন কলোনির মাঠ থেকে অনুষ্ঠিত হল ‘বিকশিত ভারত সংকল্প সভা’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’। সেবা, উন্নয়ন ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা সামনে রেখে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে ইরিগেশন কলোনির মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাশাপাশি বড় জয়েন্ট স্ক্রিনে সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ। ভাষণে প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। ভারতের উন্নয়ন ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর সরকার শেষ দিন পর্যন্ত কাজ করে যাবে বলেও বার্তা দেন তিনি।প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের পর ইরিগেশন কলোনির মাঠ থেকে শুরু হয় ‘সেবা জ্যোতি যাত্রা’। যাত্রাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, বোলপুর সংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল ,রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, প্রাক্তন জেলা সভাপতি সুকুমার দাস, অর্জুন সাহা-সহ রাজ্য নেতৃত্ব, জেলা বিজেপির শ্যামসুন্দর গড়াই এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা, সেবা জ্যোতি যাত্রা শেষে জেলা প্রশাসন ভবন চত্বরে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানান সকলে।




